কোনো প্রোডাক্ট বা সেবা অনুপলব্ধ হলে শপবাজ বা আমাদের সংশ্লিষ্ট ভেন্ডর যথাসম্ভব দ্রুত গ্রাহককে অবহিত করবে এবং প্রয়োজনে সিমিলার বা বিকল্প প্রোডাক্ট প্রস্তাব করতে পারে। অগ্রিম অর্থ প্রদান করা হয়ে থাকলে তা আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী ফেরত প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য রিফান্ড পলিসি পেইজ দেখুন।
ওয়েবসাইট shopbuzz.com.bd ব্যবহার বা এর মাধ্যমে কোনো প্রোডাক্ট/সেবা ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি প্রদান করছেন যে, ব্যবসায়িক পরিস্থিতি, প্রাকৃতিক কারণ, বৈশ্বিক অবস্থা, স্টক পরিবর্তন, সোল্ড-আউট বা অন্যান্য পরিস্থিতির কারণে অর্ডার প্লেস করার পরেও প্রোডাক্ট অনুপলব্ধ হতে পারে। এমন ক্ষেত্রে অর্ডার বাতিল করা বা বিকল্প প্রোডাক্ট প্রদান করা হতে পারে।
ওয়েবসাইটে প্রদর্শিত যেকোনো প্রোডাক্ট বা সেবার মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বদা সঠিক তথ্য প্রদানের চেষ্টা করি, তবে সময়ের সাথে মূল্য পরিবর্তন হতে পারে। এমন ক্ষেত্রে অর্ডার ডেলিভারির পূর্বে গ্রাহককে অবহিত করা হবে এবং গ্রাহক চাইলে অর্ডার গ্রহণ বা বাতিল করতে পারবেন।
শপবাজ আউটেলট থেকে যেকোনো পণ্য/সেবা ক্রয় করার ক্ষেত্রে দাম, মান ও প্রাপ্যতা নিজ দায়িত্বে যাচাই করে ক্রয় করতে হবে।
সেকশন ২ - প্রোডাক্টস/সেবাঃ
আমাদের সকল প্রোডাক্ট/সেবা shopbuzz.com.bd-এর মাধ্যমে অনলাইনে ও পার্টনার আউটলেটের মাধ্যমে আউটলেটে এভেইলেবল রয়েছে। প্রোডাক্টগুলোর পরিমান সীমিত সংখ্যকও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।
shopbuzz.com.bd সর্বাত্মক চেষ্টা করে ওয়েসাইট/অ্যাপের সকল প্রোডাক্টের কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর কিংবা বর্ণনা করার ও সিলেকশনের অপশন দেয়ার।
তারপরও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশনের জন্য প্রোডাক্টের কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে।
তাই shopbuzz.com.bd নিশ্চয়তা দিতে পারেনা যে, প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্টের ছবির মত হবে।
যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টটি অব্যবহৃত অবস্থায় আমাদের Return & Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি দেখুন। তাছাড়া, যেকোন প্রোডাক্টের স্টককে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।
- শপবাজ অনলাইন ও শপবাজ রেজিস্টার্ড আউটলেট থেকে পণ্য/সেবা ক্রয় করে সংশ্লিষ্ট পণ্য/সেবার লভ্যাংশ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট সংগ্রহ করতে পারবে।
সেকশন ৩ – ডিসকাউন্ট, ক্যাশব্যাক পয়েন্ট, গিফট অফার, ও বোনাসসমূহঃ
কুপন কোড, প্রমো কোড, ডিসকাউন্ট অফার, গিফট অফার, রেজিস্ট্রেশন/প্রোফাইল কমপ্লিট পয়েন্ট, রেফারেল পয়েন্ট, ক্যাশব্যাক পয়েন্টসহ সকল ধরনের অফার ও পয়েন্ট মূলত পণ্য বা সেবার সাধারণ মূল্য হ্রাস করার উদ্দেশ্যে প্রদান করা হয়।
- ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড, ক্যাশব্যাক পয়েন্ট বা অন্য যেকোনো পয়েন্ট সুবিধা ব্যবহার করে সম্পন্ন হওয়া অর্ডার বাতিল করা যাবেনা ও অর্ডার সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ডিসকাউন্ট, গিফট কার্ড, ক্যাশব্যাক পয়েন্ট সুবিধা কোনো অবস্থাতেই রিফান্ড, রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য হবে না।
প্রমোশনাল এসএমএস, নোটিফিকেশন, অফার ব্যানার অথবা বিজ্ঞাপনসমূহে সাধারণত অফারের মূল বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করা হয়। অফারের বিস্তারিত শর্তাবলী, যোগ্যতা, সীমাবদ্ধতা এবং প্রযোজ্য নীতিমালা ওয়েবসাইটে প্রকাশিত থাকে। তাই কোনো অফার, বোনাস বা ক্যাশব্যাক পয়েন্ট সুবিধা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং পলিসিসমূহ ভালোভাবে পড়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে গ্রাহকের। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- ক্যাশব্যাক পয়েন্ট, বোনাস পয়েন্ট বা অনুরূপ কোনো রিওয়ার্ড ব্যালেন্স নগদ অর্থে উত্তোলন, রিফান্ড বা ক্যাশ রিটার্ন হিসেবে গ্রহণ করা যাবে না। তবে শপবাজ কর্তৃক নির্ধারিত পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসারে তা সমন্বয় বা ব্যবহার করা যেতে পারে।
- ক্যাশব্যাক/রিওয়ার্ডস পয়েন্ট অর্জনের বিপরীতে শপবাজের নিজস্ব সিদ্ধান্ত, নীতিমালা ও বোনাস সিস্টেম অনুযায়ী বিভিন্ন ধরনের বোনাস যেমন- স্টার বোনাস(10-14টি), স্টার প্লাস বোনাস, সেভিংস বোনাসসহ আরো অন্যান্য বোনাস ও সুবিধাসমূহ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্নিধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক (অনির্ধারিত)জনকে প্রদান করা হবে।
- শপবাজ কোন ধরণের বিনিয়োগ গ্রহণ করেনা, শুধুমাত্র পণ্য/সেবা ক্রয়-বিক্রয় বাবদ অর্জিত ক্যাশব্যাক পয়েন্টের উপর ভিত্তি করে সকল বোনাস সুবিধা প্রদান করা হবে।
তবে শপবাজের বিক্রয়, মুনাফা, ব্যবসায়িক নীতি, প্রচারণা কার্যক্রম এবং গ্রাহকের নিয়মিত মাসিক ক্রয়/বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের উপর ভিত্তি করে শপবাজের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী সকল বোনাস ও অন্যান্য সুবিধাসমূহ উপভোগ করতে হবে।
শপবাজ ইনোভেশন যেকোনো সময়, কোনো প্রকার পূর্ব ঘোষণা, অবগতি বা জবাবদিহি ছাড়াই সকল ধরনের অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক পয়েন্ট, গিফট সুবিধা, স্টার বোনাস, স্টার প্লাস বোনাস, সেভিংস বোনাস,ক্রয়/বিক্রয় লক্ষ্যমাত্রা এবং সংশ্লিষ্ট পয়েন্টের ভ্যালিডিটিসহ (মেয়াদ) সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সীমিতকরণ, স্থগিত বা সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
সেকশন ৪ - বিলিং এবং একাউন্ট ইনফরমেশনঃ
আমাদের ওয়েবসাইটে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার-প্রিঅর্ডারে প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো।
কোন স্পেশাল অফার ও বোনাসের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করারও অধিকার রাখি আমরা।
একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন।
এছাড়াও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।
আমাদের নিবন্ধিত কোন আউটলেট পার্টনার থেকে কোন পণ্য/সেবা গ্রহণ করার ক্ষেত্রে বিলিং,ডেলিভারি রিটার্ন,রিফান্ড,এক্সচেঞ্জ ও সকল প্রকার আর্থিক লেনদেন সংশ্লিষ্ট আউটলেট পার্টনারের সাথে সম্পূর্ণ নিজদায়িত্বেই করতে হবে এবং প্রয়োজনীয় প্রাপ্য ক্যাশব্যাক পয়েন্টও নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। এক্ষেত্রে শপবাজ কোন ধরনের দায়-দায়িত্ব বহন করতে বাধ্য নয়।
সেকশন ৫ - থার্ড পার্টি লিংক ও ঠিকানাঃ
গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে আমাদের কিছু সেবার ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার, মার্চেন্ট, আউটলেট পার্টনার বা অন্যান্য প্রতিষ্ঠানের সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা কোনো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বা আউটলেট পার্টনারের লিংক, ঠিকানা বা যোগাযোগের তথ্য প্রদান করি, সেসব লিংক বা ঠিকানা ব্যবহার করে প্রবেশ করলে আপনি সংশ্লিষ্ট থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপ, আউটলেট বা প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এবং তাদের নিজস্ব শর্তাবলী ও নীতিমালার আওতায় সেবা গ্রহণ করবেন।
থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপ, আউটলেট পার্টনার সার্ভিস ব্যবহার করে কোনো পণ্য বা সেবা গ্রহণের ফলে উদ্ভূত যেকোনো সমস্যা, ক্ষতি, লোকসান, প্রতারণা, ড্যামেজড পণ্য, ত্রুটিপূর্ণ সেবা, রিসোর্স, কনটেন্ট বা লেনদেন সংক্রান্ত বিষয়ে শপবাজ কোনো দায়ভার গ্রহণ করবে না।
থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের কাছ থেকে কোনো পণ্য বা সেবা গ্রহণ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন করার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহারকারীকে পরামর্শ দেওয়া হচ্ছে।
থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের কাছ থেকে গ্রহণকৃত যেকোনো পণ্য বা সেবা সম্পর্কিত অভিযোগ (Complain), দাবি (Claim), প্রশ্ন (Query), রিফান্ড, রিটার্ন, ওয়ারেন্টি বা অন্যান্য বিরোধ সংক্রান্ত বিষয় সরাসরি সংশ্লিষ্ট থার্ড পার্টি বা আউটলেট পার্টনারের সাথে যোগাযোগ করে সমাধান করতে হবে। এসব বিষয়ে শপবাজ কোনো পক্ষ, মধ্যস্থতাকারী বা দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে না।
সেকশন ৬ - ভুল তথ্য ও ত্রুটিঃ
- অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত তথ্যের মধ্যে টাইপিংজনিত ভুল, তথ্যগত ত্রুটি, মূল্য নির্ধারণে ভুল, প্রমোশনাল অফার, ডিসকাউন্ট, রিওয়ার্ডস/ক্যাশব্যাক পয়েন্ট, ডেলিভারি চার্জ, স্টক সংক্রান্ত তথ্য বা সিস্টেমজনিত অন্যান্য যেকোন বিষয়ে অসঙ্গতি থাকতে পারে বা হতে পারে। শপবাজ ইনোভেশন পূর্ব নোটিশ ছাড়াই এ ধরনের ভুল, অসঙ্গতি বা ত্রুটি সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। যদি কোনো প্রযুক্তিগত, মানবিক বা সিস্টেমজনিত ত্রুটির কারণে কোনো প্রোডাক্টের মূল্য অস্বাভাবিকভাবে কম প্রদর্শিত হয় অথবা রিওয়ার্ডস, ক্যাশব্যাক/বোনাস পয়েন্ট বা অন্যান্য সুবিধা অস্বাভাবিকভাবে বেশি প্রদর্শিত হয়, তাহলে সংশ্লিষ্ট অর্ডার যাচাই-বাছাই সাপেক্ষে বাতিল করা হতে পারে। এ ক্ষেত্রে অর্ডারটি পূর্বেই কনফার্ম বা পেমেন্ট সম্পন্ন হয়ে থাকলেও shopbuzz.com.bd অর্ডার বাতিল করে প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ ফেরত (Refund) প্রদানের অধিকার সংরক্ষণ করে।
- শপবাজ ইনোভেশন সম্পর্কিত সকল তথ্য, ঘোষণা, আপডেট, অফার,বোনাস নীতিমালা ও নির্দেশনা শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও কেবলমাত্র অফিসিয়াল মাধ্যম থেকে গ্রহণ করুন। অন্যথায় ভুল তথ্যজনিত পরবর্তীতে কোন সমস্যায় শপবাজ কর্তৃপক্ষ কোন ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট পলিসি দেখুন।
সেকশন ৭ - অর্ডার বাতিলঃ
shopbuzz.combd সর্বদা অরিজিনাল, অথেনটিক এবং মানসম্পন্ন প্রোডাক্ট ও সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে অনুমোদিত ভেন্ডর বা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট গ্রহণের পর ডেলিভারির পূর্বে প্রয়োজনীয় কোয়ালিটি চেক সম্পন্ন করা হয়। একইভাবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভেন্ডরশিপ প্রদান করার পূর্বে যথাযথ যাচাই-বাছাই (Verification) করা হয়।
কোয়ালিটি চেক বা পরবর্তী যাচাই প্রক্রিয়ায় যদি কোনো প্রোডাক্টে ত্রুটি, মানগত সমস্যা, ভেজাল, ক্ষতিগ্রস্ত অবস্থা বা অন্য কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে shopbuzz.com.bd সংশ্লিষ্ট অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে, যাতে গ্রাহকদের সর্বোত্তম শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
এছাড়াও, কোনো প্রোডাক্ট স্টকে না থাকা, স্টক আউট হয়ে যাওয়া অথবা ইনভেন্টরি সংক্রান্ত অপ্রত্যাশিত সমস্যার কারণে অর্ডার বাতিল করা হতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত, তবে সীমাবদ্ধ নয়—
- ইনভেন্টরি ম্যানেজমেন্ট সংক্রান্ত ত্রুটি;
- ওয়েবসাইট বা সিস্টেম আপডেটজনিত সমস্যা;
- ভেন্ডর বা সাপ্লায়ারের স্টক আপডেট বিলম্ব;
- লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থার জটিলতা;
- আকস্মিকভাবে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে স্টক শেষ হয়ে যাওয়া;
- অথবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি।
উপরোক্ত যেকোনো কারণে অর্ডার বাতিল করা হলে, গ্রাহক কর্তৃক পরিশোধিত অর্থ প্রযোজ্য রিফান্ড নীতিমালা অনুযায়ী ফেরত প্রদান করা হবে।