CUSTOMER SUPPORT POLICY

(কাস্টমার সাপোর্ট পলিসি)
কোনো ধরনের জিজ্ঞাসা, সহযোগিতা,তথ্য বা পরামর্শের জন্য আমাদের কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে আপনার একাউন্টে লগইন করে সাপোর্ট টিকিট অপশনের মাধ্যমে টিকিট তৈরি করে অথবা অফিসিয়াল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
আপনাকে সহযোগিতার জন্য আমাদের রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ। যারা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে বাধ্য থাকিবে।
⚠️ শপবাজ ইনোভেশন সম্পর্কিত সকল তথ্য, ঘোষণা, আপডেট, অফার, নীতিমালা ও নির্দেশনা শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়।
⚠️গ্রাহক, আউটলেট পার্টনার, অ্যাফিলিয়েট পার্টনার এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে, শপবাজ সংক্রান্ত তথ্য শুধুমাত্র আমাদের অফিসিয়াল যোগাযোগ মাধ্যম থেকে গ্রহণ করার জন্য।
কোনো অননুমোদিত (Unofficial) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওয়েবসাইট, গ্রুপ, পেজ, চ্যানেল বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা, নির্ভুলতা বা গ্রহণযোগ্যতার জন্য শপবাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
⚠️ অননুমোদিত বা বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক লেনদেন বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার ফলে যদি কোনো ধরনের ক্ষতি, বিভ্রান্তি, বিরোধ বা সমস্যা সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট গ্রাহক, আউটলেট পার্টনার বা অ্যাফিলিয়েট পার্টনারকে বহন করতে হবে। এ ধরনের ক্ষেত্রে শপবাজ কর্তৃপক্ষ কোনো প্রকার দায় বা দায়িত্ব গ্রহণ করবে না।
আমাদের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমসমূহঃ
▪️অফিসিয়াল ফেসবুক পেজ: ShopBuzz Support
▪️অফিসিয়াল ফেসবুক গ্রুপ: SHOPBUZZ INNOVATION (Official)
▪️অফিসিয়াল ইউটিউব চ্যানেল: [লিংক সংযুক্ত করুন]
অথবা support@shopbuzz.com.bd -এ মেইল করুন।
অথবা +৮৮০৯৬৩৮-২৪৪৪২৪ ও ০১৮৯৭-৬৬৬৩৪০ এই নাম্বারে ফোন করুন।
আমাদের কাস্টমার কেয়ার সেবা সকাল ১০.০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত খোলা থাকে।⚠️সতর্কীকরণ: উপরোক্ত অফিসিয়াল মাধ্যম ব্যতীত অন্য কোনো ব্যক্তি, পেজ, গ্রুপ, চ্যানেল বা প্ল্যাটফর্ম কর্তৃক প্রচারিত তথ্য, অফার, বিনিয়োগ, আয়ের প্রতিশ্রুতি বা যেকোনো ধরনের দাবির সাথে শপবাজ ইনোভেশনের কোনো সম্পর্ক নেই। এমন কোনো তথ্যের সত্যতা যাচাই না করে গ্রহণ বা অনুসরণ করার ক্ষেত্রে সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব।