AFFILIATE PROGRAM POLICY

সেকশন ৮- অ্যাফিলিয়েট ও রেফারেল প্রোগ্রাম নীতিমালাঃ

শপবাজ ইনোভেশন দেশের প্রচলিত আইন, বিধি-বিধান এবং নির্দেশনা অনুসরণ করে দীর্ঘদিন যাবৎ সুনাম, সততা ও পেশাদারিত্বের সাথে এফিলিয়েট কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানের সুনাম, স্বচ্ছতা, গ্রাহক আস্থা এবং ব্যবসায়িক মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকল অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল পক্ষকে দেশের প্রচলিত আইন, বিধি-বিধান, নিয়ন্ত্রক নির্দেশনা এবং শপবাজ ইনোভেশনের নিজস্ব নীতিমালা, শর্তাবলি ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে তাদের অ্যাফিলিয়েট, বিপণন, প্রচারমূলক ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আইন, বিধি-বিধান, নীতিমালা অথবা শপবাজ ইনোভেশনের নিজস্ব শর্তাবলির পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালিত হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর বর্তাবে।