শপবাজ পার্টনার আউটলেটে আপনাকে স্বাগতম
আপনি যদি একজন দোকানদার বা ব্যবসায়ী হন, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে শপবাজ পার্টনার আউটলেট হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করে আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি, নতুন ক্রেতা অর্জন এবং প্রতি মাসে দীর্ঘমেয়াদী অতিরিক্ত আয়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।
পার্টনার আউটলেট নিবন্ধন নীতিমালা (Terms & conditions) ঃ
শপবাজ পার্টনার আউটলেটে নিবন্ধনের মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলী আবশ্যিকভাবে মেনে চলতে সম্মত হবেন ।
১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) ও ট্রেড লাইসেন্স থাকতে হবে।
২. নিবন্ধনের পর প্রথমে আপনাকে অস্থায়ী পার্টনার আউটলেট হিসেবে নিবন্ধিত করা হবে। কোম্পানি নির্ধারিত বিনামূল্যে ৫–৭ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর স্থায়ী পার্টনার করা হবে।
৩. শুধুমাত্র বাংলাদেশে বৈধ ও অনুমোদিত পণ্য বা সেবা বিক্রয় করা যাবে।
৪. শপবাজ নিবন্ধিত সকল গ্রাহককে কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত ক্যাশব্যাক পয়েন্ট প্রদান করতে হবে।
৫. ক্যাশব্যাক পয়েন্ট দেওয়ার জন্য কোনো পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো যাবে না। নিয়মিত বিক্রয়মূল্যের ওপরই ক্যাশব্যাক দিতে হবে।
৬. সকল ব্যবসায়িক কার্যক্রম শুধুমাত্র শপবাজ আউটলেট অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করতে হবে। আউটলেট(মালিক) পার্টনার নিজের নামে ভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহার করতে পারবেনা।
৭. শপবাজের সকল গ্রাহকের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও আন্তরিক আচরণ করতে হবে এবং তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে।
৮. প্রতিষ্ঠানের এক/একাধিক কর্মচারী থাকলে সকল কর্মচারীকে শপবাজের নিয়ম-কানুন সম্পর্কে জানানো এবং তা মেনে চলা নিশ্চিত করা আউটলেট মালিকের দায়িত্ব।
৯. কৃত্রিম বিক্রয়, কৃত্রিম ক্যাশব্যাক, কৃত্রিম অর্ডার বা অন্য কোনো প্রতারণামূলক কাজ করা যাবে না।
১০. শপবাজ ইনোভেশনের সুনাম ক্ষুন্ন হয়—এমন কোনো কাজ করা যাবে না। কোনো অনিয়মের কারণে ক্ষতি হলে তার দায়িত্ব সংশ্লিষ্ট আউটলেটকেই বহন করতে হবে।
১১. পার্টনার আউটলেট বন্ধ করতে বা চুক্তি বাতিল করতে চাইলে অন্তত ৩০ দিন আগে কোম্পানিকে লিখিতভাবে জানাতে হবে।
১২. কোনো শর্ত ভঙ্গ করলে শপবাজ কর্তৃপক্ষ আউটলেটের নিবন্ধন স্থগিত, বাতিল বা প্রয়োজনীয় অন্য যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
১৩. শপবাজ ইনোভেশন প্রয়োজনে যেকোনো সময় এসব শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করতে পারবে এবং সংশোধিত শর্তাবলী সকল পার্টনার আউটলেটের জন্য আবশ্যিক হবে।